সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক তেতলি ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী অফিসের উদ্বোধন করেছেন।
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলি ইউনিয়নের বলদি বনফুল ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অফিসটির উদ্বোধন করা হয়। দোয়া ও মোনাজাতের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে এ অফিস চালু করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এনামুল হক মোহাম্মদ ইকবাল, সাবেক উপদেষ্টা মোস্তফা কামাল, জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমেদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক আলাউদ্দিন মেম্বার, তেতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওলিউর রহমানসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এছাড়া তেতলি ইউনিয়ন বিএনপি ও ওয়ার্ড বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ জেলা ও উপজেলা পর্যায়ের যুবদল, ছাত্রদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
