ঢাকা, ২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জৈন্তাপুরে আরিফুল হক চৌধুরীর গণসংযোগ-সমাবেশ

রাজনীতি | বিলকিস আক্তার সুমি|ব্যুরো প্রধান |সিলেট

(৫ মাস আগে) ২৪ জানুয়ারি ২০২৬, শনিবার, ৯:১৮ অপরাহ্ন

banglahour

বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী জৈন্তাপুরে গণসংযোগ ও সমাবেশে বলেছেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোট উৎসবের প্রস্তুতির সময় একটি নির্দিষ্ট রাজনৈতিক দল নির্বাচনের নামে নতুন ষড়যন্ত্রে জড়িত হয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের মতকে উপেক্ষা করে কোনো নীল নকশা এই দেশের মানুষ গ্রহণ করবে না।

জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়নের শুক্রবারীবাজারে বিএনপি ও জমিয়তে উলামা ইসলামের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি চিকনাগুল এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ এবং মাদ্রাসায় দোয়া মাহফিলে অংশ নেন।

প্রধান বক্তা আরিফুল হক চৌধুরী বলেন, “একটি দল নির্বাচনের পথে বাধা তৈরি করতে নানামুখী ষড়যন্ত্র করছে। তারা জনগণের ভোটের অধিকারকে গুরুত্ব দেয় না বলে অন্ধকার পথ বেছে নিয়েছে। কিন্তু সিলেটের মানুষ অতীতে যেমন ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এবারও তা ভেঙে দেবে।”

তিনি আরও বলেন, “তারেক রহমানের জনপ্রিয়তা ও বক্তব্যে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। নির্বাচনের পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে, তবে কোনোভাবেই এ সুযোগ দেওয়া হবে না। বিএনপির নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকতে হবে এবং কোনো চক্রান্তের অংশ হতে হবে না।”

সমাবেশে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দিন লস্কর, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, জেলা উপদেষ্টা আব্দুস শুকুর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, জৈন্তাপুর উপজেলা বিএনপি’র নেতা-কর্মীসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি ও দলের সদস্যরা।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯