ঢাকা, ২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নজরুল ইসলাম খান, আহসান হাবিব লিংকন ও অ্যাডভোকেট রকিবুল ইসলামের রোগমুক্তি কামনায় ১২ দলীয় জোটের দোয়া মাহফিল অনুষ্ঠিত

সারাদেশ | প্রেস বিজ্ঞপ্তি।

(৭ ঘন্টা আগে) ২৪ জুন ২০২৬, বুধবার, ৯:৩১ অপরাহ্ন

banglahour


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি বিষয়ক উপদেষ্টা, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং ১২ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির প্রধান জনাব নজরুল ইসলাম খানের আশু রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ১২ দলীয় জোটের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


আজ ২৪ জুন ২০২৬, বুধবার বিকেলে ১২ দলীয় জোট কার্যালয়ে  ২৫৪/বি, খিলগাঁও চৌধুরীপাড়া, ঢাকায় অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টি (কাজী জাফর)-এর চেয়ারম্যান, জনাব মোস্তফা জামাল হায়দার।


সভাপতির বক্তব্যে মোস্তফা জামাল হায়দার বলেন, নজরুল ইসলাম খান দেশের গণতান্ত্রিক আন্দোলনের একজন অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও পরীক্ষিত নেতা। জাতীয় রাজনীতিতে তাঁর অবদান অনস্বীকার্য। তিনি তাঁর দ্রুত রোগমুক্তি কামনা করে দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন।


দোয়া মাহফিলে আরও ১২ দলীয় জোটের অসুস্থ নেতৃবৃন্দ জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন এবং ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান অ্যাডভোকেট রকিবুল ইসলামের আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ১২ দলীয় জোটের মুখপাত্র এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন একরাম, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান, লায়ন মোহাম্মদ শামসুদ্দিন পারভেজ,  ইউনাইটেড লিবারেল পার্টির চেয়ারম্যান আমিনুল ইসলাম, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান, এম. এ. বাশার, ইসলামীক পার্টির মহাসচিব, আবুল কাসেম, প্রগতিশীল  ন্যাশনাল পার্টির (পিএনপি) চেয়ারম্যান, ফিরোজ মোহাম্মদ লিটন, নয়াগণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান, মাস্টার এম. এ. মান্নান এবং মহাসচিব কাজী ইমরুল কায়েস। ন্যাশনাল লেবার পার্টির, মুখপাত্র,মোহাম্মদ শরিফুল ইসলাম।  ইউনাইটেড লিবারেল পার্টির   সিনিয়র ভাইস চেয়ারম্যান, মো: শওকত হোসেন চৌধুরী। বাংলাদেশ এলডিপির মহাসচিব, মাহবুব মোর্শেদ হেলাল। 


নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, রাজনৈতিক মত-পার্থক্যের ঊর্ধ্বে উঠে জাতীয় জীবনে অবদান রাখা প্রবীণ ও অসুস্থ নেতৃবৃন্দের সুস্থতা কামনা করা মানবিক ও নৈতিক দায়িত্ব। তাঁরা নজরুল ইসলাম খান, আহসান হাবিব লিংকন ও অ্যাডভোকেট রকিবুল ইসলামের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাঁদের সক্রিয় রাজনৈতিক জীবনে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেন।


দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামী ঐক্য জোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম। মোনাজাতে দেশ, জাতি, গণতন্ত্র, শান্তি, সমৃদ্ধি এবং অসুস্থ রাজনৈতিক নেতৃবৃন্দের দ্রুত রোগমুক্তি কামনা করা হয়।


অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণ্যমান্য নাগরিক এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯