ঢাকা, ২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কুড়িগ্রামে জিয়া সাংস্কৃতিক জোটের জেলা আহ্বায়ক কমিটি গঠিত

সারাদেশ | রাশিদুল ইসলাম রাশেদ। কুড়িগ্রাম।

(৭ ঘন্টা আগে) ২৪ জুন ২০২৬, বুধবার, ৯:২৮ অপরাহ্ন

banglahour


জাতীয়তাবাদী সাংস্কৃতিক চর্চা, সংস্কৃতি ও আদর্শিক কর্মকাণ্ডকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা শাখার জিয়া সাংস্কৃতিক জোটের ৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।


নবগঠিত কমিটিতে শিক্ষাবিদ, সাংবাদিক ও সহকারী অধ্যাপক অনিরুদ্ধ রেজাকে আহ্বায়ক এবং বাংলাদেশ বেতারের বিশিষ্ট সংগীতশিল্পী ও সংগঠক আজাদ আলীকে সদস্যসচিব করা হয়েছে।


জিয়া সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী, নির্বাহী সভাপতি এস এম বিপাশ আনোয়ার এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলী আশরাফ আখন্দ স্বাক্ষরিত গত ২২ জুন ২০২৬ তারিখের এক বিশেষ পত্রের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— বিশিষ্ট সংগীতশিল্পী ও নাট্যব্যক্তিত্ব মো. তাইজুল ইসলাম (যুগ্ম আহ্বায়ক), বাংলাদেশ বেতারের বিশিষ্ট সংগীতশিল্পী মো. গুলজার হোসেন (নির্বাহী সদস্য), শিক্ষাবিদ অধ্যক্ষ খন্দকার মো. ফকরুল ইসলাম (নির্বাহী সদস্য), বাংলাদেশ টেলিভিশন ও বেতারের সংগীতশিল্পী মো. গোলাম মোস্তফা বাবলু (নির্বাহী সদস্য) এবং নাট্য ও নৃত্যশিল্পী মোছা. আইরিন আক্তার (নির্বাহী সদস্য)।


কমিটি গঠনের পরদিন, ২৩জুন রাত ৯টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে একটি জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক অনিরুদ্ধ রেজা।


সভায় তিনি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে জাতীয়তাবাদী সাংস্কৃতিক চেতনা ও মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জেলার সাংস্কৃতিক অঙ্গনের শিল্পী, সাহিত্যিক, নাট্যকর্মী ও সংস্কৃতিকর্মীদের সম্পৃক্ত করে শক্তিশালী সাংগঠনিক ভিত্তি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
নবগঠিত কমিটির নেতারা আশা প্রকাশ করেন, জিয়া সাংস্কৃতিক জোট কুড়িগ্রাম জেলার সাংস্কৃতিক অঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখবে এবং জাতীয়তাবাদী সাংস্কৃতিক আন্দোলনকে আরও বেগবান করবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯