ঢাকা, ২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটির বরকলের সীমান্তবর্তী দুর্গম পাহাড়ে ১২বিজিবির ফ্রী চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(৭ ঘন্টা আগে) ২৪ জুন ২০২৬, বুধবার, ৯:২৯ অপরাহ্ন

banglahour


‎রাঙ্গামাটি পার্বত্য জেলার বরকল উপজেলার ছোট হরিনা ব্যাটালিয়নের (১২ বিজিবি) তত্ত্বাবধানে, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় বুধবার (২৪জুন) সকালে বড় হরিনা এলাকায় জিরার খামার বিজিবি ক্যাম্পের আওতায় এক বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এই ক্যাম্পে গরীব, অসহায় এবং শিশুদের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়।


‎‎মেডিকেল ক্যাম্পের নেতৃত্ব দেন মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ আসিফুর রহমান,  সকাল ৯টা ১০ মিনিট থেকে দুপুর ১টা ১০ মিনিট পর্যন্ত কার্যক্রম তত্ত্বাবধান করেন। ‎উক্ত ক্যাম্পে মোট ১২৯ জন পাহাড়ি রোগী সু-চিকিৎসা গ্রহণ করেন। ‎‎মেডিকেল ক্যাম্পে রোগীদের বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।


স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় এই ধরনের উদ্যোগ মানুষের জন্য জীবনমান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে। ‎‎তারা আরো বলেন, “দুর্গম এলাকায় এমন চিকিৎসা সেবা পাওয়া আমাদের জন্য এক আশার আলো। বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা পেয়ে আমরা অনেক স্বস্তি পেয়েছি।”


‎‎বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানানো হয়েছে, পার্বত্য অঞ্চলের মানুষকে মানবিক সেবা প্রদান এবং স্বাস্থ্যসেবার সুবিধা পৌঁছে দেওয়ার জন্য এই ধরনের মেডিকেল ক্যাম্প নিয়মিতভাবে পরিচালিত হবে।


‎‎মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্থানীয় গরীব ও অসহায় জনগণ শুধু চিকিৎসা সুবিধাই পাচ্ছেন না, একই সঙ্গে বিজিবির মানবিক দায়িত্ব ও পার্বত্য অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতি বজায় রাখার প্রচেষ্টাও প্রত্যক্ষ করছেন।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯