ঢাকা, ২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ধানের শীষের পক্ষে জনস্রোত, সিলেটে ৮ লাখ টন বাড়তি ফসলের সম্ভাবনার কথা বললেন মুক্তাদির

রাজনীতি | বিলকিস আক্তার সুমি|ব্যুরো প্রধান |সিলেট

(৪ মাস আগে) ২৫ জানুয়ারি ২০২৬, রবিবার, ৩:০৪ অপরাহ্ন

banglahour

সিলেট-১ মহানগর ও সদর আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের নির্বাচনী প্রচারণায় ব্যাপক জনসমাগম লক্ষ্য করা গেছে। নগরীর আখালিয়া ঘাট থেকে শুরু হওয়া গণসংযোগে তিনি তপোবন, সুরমা আবাসিক এলাকা, লেক সিটি, নয়াবাজার, মাউন্ট এডোরা এলাকাসহ বিভিন্ন স্থানে প্রচারণা চালান। এসময় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।

প্রচারণাকালে স্থানীয় বাসিন্দারা ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে প্রার্থীর সঙ্গে কুশল বিনিময় করেন। তারা এলাকার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিতের প্রত্যাশার কথা তুলে ধরেন।

গণসংযোগে বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সঠিক পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সিলেটের অনেক অঞ্চলে কৃষিকাজ ব্যাহত হচ্ছে। পরিকল্পিতভাবে খাল খনন ও পানি ব্যবস্থাপনা উন্নত করা গেলে জেলায় অতিরিক্ত প্রায় ৮ লাখ টন ফসল উৎপাদন সম্ভব। তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খননের যে উদ্যোগ নিয়েছিলেন, সেই ধারাবাহিকতা বজায় রেখেই কৃষি উৎপাদন বাড়াতে কাজ করা হবে। সিলেটের প্রতিটি কৃষিজমিকে সর্বোচ্চ উৎপাদনের আওতায় আনার প্রতিশ্রুতিও দেন তিনি।

তিনি আরও বলেন, ১৯৭৪ সালে দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, তখন জনসংখ্যা ছিল প্রায় ৮ কোটি। বর্তমানে জনসংখ্যা প্রায় ২০ কোটিতে পৌঁছালেও কৃষি উৎপাদন বৃদ্ধির ফলে দুর্ভিক্ষ হয়নি। তবে কৃষি অগ্রগতির এই ধারায় সিলেট এখনও পিছিয়ে রয়েছে বলে মন্তব্য করেন তিনি। এই ঘাটতি কাটিয়ে তুলতে সুপরিকল্পিত উদ্যোগ নেওয়া হবে বলে জানান।

গণসংযোগে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সহসভাপতি মাহবুব কাদির শাহি ও আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নজীবুর রহমান নজীব ও শুয়াইব আহমদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুবসহ জেলা ও মহানগরের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এদিন শহরতলীর সোনাতলায় সদর উপজেলা নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন খন্দকার আব্দুল মুক্তাদির। উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এছাড়া মহানগরীর ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকেও তিনি বক্তব্য দেন। পরে খাদিমপাড়ার ৩ ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক জনসভায় রূপ নেয়, যেখানে বিএনপির শীর্ষ ও স্থানীয় নেতারা অংশ নেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯