ঢাকা, ২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের সংঘর্ষ, আহত ২০

রাজনীতি | কাজী মোহাম্মদ মোস্তফা|জেলা প্রতিনিধি| ময়মনসিংহ

(৪ মাস আগে) ২৫ জানুয়ারি ২০২৬, রবিবার, ৯:৫৯ অপরাহ্ন

banglahour

ময়মনসিংহের ভালুকা উপজেলায় বিএনপি মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এবং বিএনপি বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলমের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। ধাওয়া-পাল্টা ধাওয়া, দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) বিকাল থেকে রাত পর্যন্ত ভালুকা উপজেলা সদর, সিডস্টোর বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্র জানায়, গত কয়েকদিন ধরেই দুই পক্ষের মধ্যে বিচ্ছিন্ন উত্তেজনাকর ঘটনা ঘটছিল, যার জেরে রোববার পরিস্থিতি সহিংস রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে মোর্শেদ আলমের সমর্থকরা বিএনপির একটি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে ক্ষুব্ধ হয়ে বিএনপি প্রার্থীর সমর্থকরা পাল্টা হামলা চালিয়ে মোর্শেদ আলমের সমর্থকদের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে।

সংঘর্ষের কারণে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আতঙ্কে আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সার্বক্ষণিক নজরদারি করছে।

 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯