ঢাকা, ২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

লাক্কাতুরা চা শ্রমিকদের পূর্ণ সমর্থন পেলেন খন্দকার মুক্তাদির

রাজনীতি | বিলকিস আক্তার সুমি|ব্যুরো প্রধান |সিলেট

(৪ মাস আগে) ২৬ জানুয়ারি ২০২৬, সোমবার, ৭:৫১ অপরাহ্ন

banglahour

সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের ধানের শীষ প্রতীকের প্রতি একাত্মতা প্রকাশ করেছেন লাক্কাতুরা চা বাগানের চা শ্রমিকরা। সোমবার (২৬ জানুয়ারি) বিকেল ৪টায় লাক্কাতুরায় আয়োজিত এক বিশাল জনসভায় শতশত চা শ্রমিক একযোগে ধানের শীষে ভোট দেওয়ার ঘোষণা দেন।

চা শ্রমিকরা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের দল বিএনপির প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে তারা ঐক্যবদ্ধ। একই সঙ্গে সিলেট-১ আসনের সর্বস্তরের জনগণকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তারা।

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, চা শ্রমিকদের সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রতিটি চা বাগানে প্রাথমিক বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। বিএনপি সকল নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, ভবিষ্যতে চা শ্রমিকদের সন্তানরা যেন কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত হতে পারে, সে লক্ষ্যেই বিএনপি কাজ করবে।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে চা বাগানগুলোতে কমিউনিটি ক্লিনিক স্থাপন করে প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। বাগান এলাকার বেহাল রাস্তাঘাট উন্নয়নেরও প্রতিশ্রুতি দেন তিনি। চা শ্রমিকদের মজুরি প্রসঙ্গে খন্দকার মুক্তাদির বলেন, বাগানের আয় বাড়াতে পরিকল্পিত উদ্যোগ নেওয়া হবে, যাতে মালিকপক্ষ শ্রমিকদের ন্যায্য মজুরি দিতে সক্ষম হয়।

সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুর রহমানের সভাপতিত্বে এবং সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন সায়েমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের মহানগর ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে গণসংযোগ ও উঠান বৈঠকে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর সারাদেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ তার নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে আগ্রহী। সোমবার সকালে মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের চারুগাঁও এলাকায় এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে কমিউনিটি ক্লিনিক, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা ও পুষ্টি উন্নয়নে ব্যাপক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। শিল্প-কারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর কথাও জানান তিনি।

গণসংযোগ ও পথসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯