ঢাকা, ২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

টাঙ্গাইল-২ আসনে জামায়াতের প্রচারণায় বাধা, নারী কর্মীদের বিক্ষোভ

রাজনীতি | আতিফ রাসেল |জেলা প্রতিনিধি|টাঙ্গাইল

(৪ মাস আগে) ২৭ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৫:০২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:০৬ অপরাহ্ন

banglahour

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ উঠেছে। দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হুমায়ুন কবীরসহ দলটির নেতাকর্মীরা দাবি করেছেন, ভোট চাইতে গিয়ে তাদের নেতাকর্মী ও নারী সমর্থকেরা হামলা ও হয়রানির শিকার হয়েছেন।

এ ঘটনায় গত ২৬ জানুয়ারি নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান ও অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগে গোপালপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জামায়াত কর্মী মো. রাশিদুল ইসলাম।

এর প্রতিবাদে মঙ্গলবার সকালে জামায়াতে ইসলামী গোপালপুর পৌর মহিলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নারী নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণায় বাধাদানকারীদের দ্রুত বিচারের দাবি জানান।

এ বিষয়ে টাঙ্গাইল-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা হুমায়ুন কবীর অভিযোগ করে বলেন, ভূঞাপুর উপজেলার মোমিনপুর ও গোপালপুরের বিভিন্ন এলাকায় জামায়াতের নেতাকর্মী ও নারী সমর্থকেরা ভোট চাইতে গেলে একটি পক্ষ তাদের বাধা দেয় এবং অশালীন ভাষায় গালিগালাজ করে। তিনি বলেন, নির্বাচনের পরিবেশে এমন আচরণ কাম্য নয়।

তিনি আরও জানান, বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে। একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচারণা অব্যাহত রাখা এবং ভোটকেন্দ্র পাহারার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯