ঢাকা, ১১ নভেম্বর ২০২৬, বুধবার, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভারত–বাংলাদেশ বন্দি বিনিময়: ১২৮ বাংলাদেশি দেশে ফেরত, ২৩ ভারতীয় বিদেশে

জাতীয় | মনিরুল ইসলাম দুলু | জেলা প্রতিনিধি| বাগেরহাট

(৯ মাস আগে) ৩০ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ৬:২২ অপরাহ্ন

banglahour

ভারত থেকে ১২৮ জন বাংলাদেশি জেলে বন্দি বিনিময়ের মাধ্যমে দেশে ফিরেছেন। একই সঙ্গে ২৩ জন ভারতীয় জেলে বাংলাদেশ থেকে ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে। উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যস্থতায় এই বন্দি বিনিময় কার্যক্রম সম্পন্ন হয়।

শুক্রবার (৩০ জানুয়ারি) মোংলা কোস্ট গার্ড তাদের পরিবারের কাছে বাংলাদেশি জেলেদের হস্তান্তর করে। এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অধিনায়ক কমান্ডার শাহ্ কামরুজ্জামান।

তিনি জানান, বাংলাদেশ–ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা সংলগ্ন এলাকায় গত বছর ১৮ ও ২৩ অক্টোবর দুইটি ভারতীয় ফিশিং বোটসহ ২৩ জন ভারতীয় জেলেকে বাংলাদেশ নৌবাহিনী আটক করে। অপর দিকে, ১৬, ১৭, ১৯ ও ৩০ নভেম্বর ভারতীয় জলসীমায় মাছ ধরার অভিযোগে ভারতীয় কোস্ট গার্ড পাঁচটি বাংলাদেশি ফিশিং বোটসহ ১২৮ জন বাংলাদেশি জেলেকে আটক করে।

ভারত থেকে ফিরে আসা বাংলাদেশি জেলেরা ছিলেন:

এফবি আদিব–২: ২৮ জন

এফবি মায়ের দোয়া: ৩২ জন

এফবি নুরে মদিনা: ২৪ জন

এফবি আমিনা গণি: ২৯ জন

এফবি আল্লাহ মালিক: ১৫ জন

বাংলাদেশে আটক ভারতীয় জেলেরা ছিলেন:

এফবি শুভ যাত্রা: ১৪ জন

এফবি অনি–২: ৯ জন

বন্দি বিনিময়ের অংশ হিসেবে ভারতীয় জেলেদের বাগেরহাট জেলা কারাগার থেকে মুক্ত করে মোংলায় আনা হয়। ২৯ জানুয়ারি বঙ্গোপসাগরের পশ্চিম আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন (IMBL) এলাকায় দুই দেশের কোস্ট গার্ডের পতাকা বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

শুক্রবার বেলা ৩টায় মোংলা বেইসে বাংলাদেশি জেলেদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘদিন পর স্বজনদের সঙ্গে পুনর্মিলনে আনন্দ ও স্বস্তির আবহ তৈরি হয়েছে।

কমান্ডার শাহ্ কামরুজ্জামান বলেন, দুই দেশের কোস্ট গার্ডের সমন্বিত উদ্যোগে শান্তিপূর্ণভাবে বন্দি বিনিময় কার্যক্রম সম্পন্ন হয়েছে, যা ভবিষ্যতে সামুদ্রিক নিরাপত্তা ও মানবিক সহযোগিতা জোরদারে সহায়ক হবে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম