ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হিজলায় সেনা অভিযানে অস্ত্র উদ্ধার, আটক ১

অপরাধ | হিজলা প্রতিনিধি | বরিশাল

(৯ মাস আগে) ৩১ জানুয়ারি ২০২৬, শনিবার, ৮:৫১ অপরাহ্ন

banglahour

বরিশালের হিজলা উপজেলার গৌরব্দী ইউনিয়নের চর কুশরিয়া গ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার ও এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শনিবার গভীর রাত থেকে সকাল ১০টা পর্যন্ত গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মৃত আবদুর রহমান সিকদারের ছেলে মোস্তফা সিকদার (৫০) কে আটক করা হয়।

হিজলা সেনা ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৪১ বীর-এর একটি দল নিয়মিত মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী অভিযানের অংশ হিসেবে এ তল্লাশি চালায়। ৪১ বীর-এর অধিনায়ক মেজর কাজী জাহিদুল ইসলামের নেতৃত্বে প্রায় ৬০ জন সেনাসদস্য রাত ৩টার দিকে চর কুশরিয়া এলাকায় অভিযান শুরু করেন।

অভিযানে ১২টি দেশীয় ধারালো অস্ত্র, একটি চাইনিজ কুড়াল এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সেনাবাহিনী জানিয়েছে, আটক ব্যক্তি ও উদ্ধার করা আলামত আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, চোরাচালান প্রতিরোধ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম