ঢাকা, ৮ আগস্ট ২০২৬, শনিবার, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পোস্টাল ব্যালটে সর্বাধিক ভোট সৌদি আরব থেকে; ফেরত আসেনি ২০ টির বেশি

জাতীয় | শাহরিয়ার রহমান । স্টাফ রিপোর্টার

(৬ মাস আগে) ৩১ জানুয়ারি ২০২৬, শনিবার, ১১:৪৭ অপরাহ্ন

banglahour

 


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া পোস্টাল ব্যালটে সবচেয়ে বেশি ভোট এসেছে সৌদি আরব থেকে। তবে বিশ্বের ২০টিরও বেশি দেশ থেকে এখনো একটি পোস্টাল ভোটও বাংলাদেশে ফেরত আসেনি।

শনিবার নির্বাচন কমিশনের (ইসি) দেশভিত্তিক সর্বশেষ তথ্য বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে। ইসি জানায়, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছিলেন ১৫ লাখ ৩৩ হাজারের বেশি প্রবাসী ভোটার।

নিবন্ধিত ভোটারদের মধ্যে বিভিন্ন দেশে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে প্রবাসীরা গ্রহণ করেছেন ৫ লাখ ১৮ হাজার ৩৪৫টি ব্যালট। পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৪ লাখ ৫৮ হাজার ৫৯ জন প্রবাসী। এর মধ্যে ৪ লাখ ১০ হাজার ৯২৮ জন ভোটার ইতোমধ্যে তাদের ব্যালট পোস্ট অফিসে জমা দিয়েছেন।

এ পর্যন্ত বাংলাদেশে এসে পৌঁছেছে ১ লাখ ৪৪ হাজার ৮৬০টি পোস্টাল ব্যালট। দেশভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি পোস্টাল ভোট এসেছে সৌদি আরব থেকে ১ লাখ ৪৩ হাজার ৮৭৫টি।

এছাড়া কাতার থেকে এসেছে ৪৪ হাজার ৯৭৫টি, মালয়েশিয়া থেকে ৪২ হাজার ১৫৭টি, ওমান থেকে ৩৯ হাজার ৪৬৭টি, কুয়েত থেকে ২৪ হাজার ১০২টি, সংযুক্ত আরব আমিরাত থেকে ২১ হাজার ৫৩৪টি, যুক্তরাজ্য থেকে ১৮ হাজার ১২০টি, যুক্তরাষ্ট্র থেকে ১৪ হাজার ৫৩৫টি, ইতালি থেকে ১২ হাজার ১৫২টি এবং সিঙ্গাপুর থেকে ১০ হাজার ৫৪৬টি পোস্টাল ব্যালট।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিশ্বের ২৩টি দেশ থেকে এখনো কোনো পোস্টাল ভোট দেশে ফেরত আসেনি। দেশগুলো হলো: অ্যাঙ্গোলা, ক্যামেরুন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, গাম্বিয়া, গায়ানা, ইরান, লেসোথো, লাইবেরিয়া, মঙ্গোলিয়া, নাইজার, উত্তর মেসিডোনিয়া, পাপুয়া নিউগিনি, পেরু, সিয়েরা লিওন, সোমালিয়া, সুদান, সোয়াজিল্যান্ড (ইসোয়াতিনি), ত্রিনিদাদ ও টোবাগো, জাম্বিয়া ও জিম্বাবুয়ে।

ইসি আশা করছে, নির্ধারিত সময়ের মধ্যে আরও উল্লেখযোগ্য সংখ্যক পোস্টাল ব্যালট দেশে পৌঁছাবে এবং প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নির্বাচন ও গণভোটকে আরও অন্তর্ভুক্তিমূলক করবে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯