ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬, রবিবার, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নড়াইলে স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলামের নির্বাচনী সমাবেশ

রাজনীতি | মির্জা মাহামুদ হোসেন রন্টু | জেলা প্রতিনিধি|নড়াইল

(৮ মাস আগে) ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার, ৬:০২ অপরাহ্ন

banglahour

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল–২ (৯৪) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী কলস প্রতীকের মনিরুল ইসলামের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের মাইজপাড়া ডিগ্রি কলেজ মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

মাইজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম মিঠুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে স্থানীয় ও দলীয় নেতাকর্মীরা বক্তব্য দেন।

সমাবেশে জেলা বিএনপির সাবেক সদস্য শাহিন বলেন, মনিরুল ইসলাম নির্বাচিত হলে ছয় মাসের মধ্যে দায়ের হওয়া মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে। কৃষক দলের সাবেক বহিষ্কৃত নেতা শোয়েব মিনা দাবি করেন, বহিষ্কার করে কাউকে স্তব্ধ রাখা যাবে না এবং মনিরুল ইসলামের পক্ষে জনসমর্থন বাড়ছে, লোহাগড়ার জনসভাই তার প্রমাণ।

সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক (বহিষ্কৃত) মোজাহিদুর রহমান পলাশ বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তিনি গ্রেপ্তার হয়েছিলেন এবং ভোটাধিকারের জন্য সংগ্রাম করেছেন। তিনি ভোটারদের কলস প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মনিরুল ইসলাম তার বক্তব্যে বলেন, নির্বাচিত হলে নড়াইলে চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। তিনি আরও বলেন, ৫ আগস্টের পর দায়ের হওয়া মামলাগুলো প্রত্যাহারের চেষ্টা করা হবে এবং কলস প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম