ঢাকা, ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিলেট-১: খন্দকার মুক্তাদিরের পক্ষে সাবেক জনপ্রতিনিধিদের গণসংযোগ

রাজনীতি | বিলকিস আক্তার সুমি|ব্যুরো প্রধান |সিলেট

(৫ মাস আগে) ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার, ৬:১৭ অপরাহ্ন

banglahour

সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে সাবেক জনপ্রতিনিধিরা নগরীতে ব্যাপক গণসংযোগ করেছেন। সকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রম আম্বরখানা থেকে দরগাহ গেইট এলাকায় শেষ হয় এবং সর্বস্তরের মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

গণসংযোগে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, ফরহাদ চৌধুরী শামীম, নজরুল ইসলাম মুনিম, এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বল, দিনার খান হাসু, আবদুর রকিব তুহিন, মুজিবুর রহমান মুজিব, হুমায়ুন কবির সুহিন, দেলোয়ার হোসেন নাদিম, নাজমুল হোসেন, সেলিম আহমদ রনি, রোকসানা বেগম শাহনাজ, সালেহা কবির শেপী, কমিশনার ওলিউর রহমান চৌধুরী সুহেল, জামাল আহমদসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের বিএনপি নেতারা।

গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলায় আরিফুল হক চৌধুরী বলেন, “বিএনপি ক্ষমতায় আসলে সিলেটের উন্নয়ন হয়েছে, অন্য কোনো সরকার দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি। আমি নগরীতে মানুষের সেবা করেছি এবং জনগণ দুইবার আমাকে নির্বাচিত করেছে। সেই প্রেক্ষিতে এবারও আমি খন্দকার মুক্তাদিরের পক্ষে ভোট চাইছি।”

তিনি আরও বলেন, “আমরা ধানের শীষের পক্ষে এক ও অভিন্ন। শেষ দিন পর্যন্ত এই একতা বজায় রাখবো। বিএনপি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলামি মূল্যবোধ এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।” এছাড়া সাইবার বুলিং ও অনলাইন অপপ্রচারের বিষয়ে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

খন্দকার আব্দুল মুক্তাদির জানান, “সিলেট নগরীর সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী তার ব্যস্ততার মধ্যেও সিলেট-১ আসনে আমাদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। সাবেক কাউন্সিলরবৃন্দও সঙ্গে থাকায় আমাদের প্রচারণায় ভিন্ন মাত্রা যোগ হয়েছে।”

এদিকে সকাল ৮টা থেকে টুকেরবাজারের কাঁচাবারজার থেকে গণসংযোগ শুরু করে মহানগর ও সদরের বিভিন্ন এলাকায় এ প্রচারণা চলে। আগামীকাল মঙ্গলবার বিকাল ৩টায় প্রধান নির্বাচনী কার্যালয় মিতা কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯