ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬, রবিবার, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

প্যারিসে মুফতি আবুল হাসানের সমর্থনে প্রবাসীদের সভা

রাজনীতি | আবু তাহির|প্যারিস প্রতিনিধি| ফ্রান্স

(৮ মাস আগে) ৩ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৬:৪১ অপরাহ্ন

banglahour

ফ্রান্সের রাজধানী প্যারিসে সিলেট–৫ আসনের ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মুফতি আবুল হাসানের পক্ষে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্যারিসের ইশটিকুটুম রেস্টুরেন্টে কানাইঘাট কমিউনিটি ইন ফ্রান্সের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় ফ্রান্সপ্রবাসী কানাইঘাট এলাকার বিপুলসংখ্যক প্রবাসী অংশ নেন। কানাইঘাট কমিউনিটি ইন ফ্রান্সের সভাপতি ও সাবেক ছাত্রনেতা এবাদুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব হাফিজ মইন উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও কমিউনিটি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঘড়ি প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে জকিগঞ্জ ও কানাইঘাট এলাকার ভোটারদের প্রতি আহ্বান জানান। তারা প্রবাসীদের ঐক্যবদ্ধ সমর্থনের ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে ম্যালোডিয়াস কালচারাল গ্রুপের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা উপস্থিত প্রবাসীরা উপভোগ করেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম