ঢাকা, ২৭ জুলাই ২০২৬, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কিশোরগঞ্জে ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালি

রাজনীতি | সোহেল চৌধুরী |জেলা প্রতিনিধি| কিশোরগঞ্জ

(৫ মাস আগে) ৬ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার, ৭:৫০ অপরাহ্ন

banglahour

৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে গুরুদয়াল সরকারি কলেজের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে শহীদী মসজিদের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

র‌্যালিতে নেতৃত্ব দেন সংগঠনের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাসান আল মামুন ও সেক্রেটারি ফকির মাহবুবুল আলম। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা গুরুদয়াল সরকারি কলেজ মাঠে সমবেত হন।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মাহমুদুল হাসান, সাবেক জেলা সভাপতি আব্দুস সাত্তার, খালেদ হাসান জুম্মন, আলী কাওসার, শাহরিয়ার মাহমুদ শাকিলসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান। তারা বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দৃশ্যমান অগ্রগতি না থাকায় জনমনে হতাশা তৈরি হয়েছে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

বক্তারা আরও উল্লেখ করেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটে জনগণের অংশগ্রহণ সন্ত্রাস, চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করবে বলে তারা প্রত্যাশা করেন। একই সঙ্গে তারা শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন পরিবেশের আশা ব্যক্ত করেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯