ঢাকা, ২৭ জুলাই ২০২৬, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পিরোজপুরে আলমগীরের পক্ষে জুবাইদা রহমান পরিষদের নির্বাচনী প্রচারণা

রাজনীতি | মো.মিজানুর রহমান|জেলা প্রতিনিধি|পিরোজপুর

(৫ মাস আগে) ৭ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার, ৮:২১ অপরাহ্ন

banglahour

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পিরোজপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের পক্ষে নির্বাচনী মিছিল ও প্রচারণা করেছে ডা. জুবাইদা রহমান পরিষদ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ডা. জুবাইদা রহমান পরিষদের নেতাকর্মীরা সরকারি সোহরাওয়ার্দী কলেজের সামনে থেকে একটি মিছিল শুরু করে। তারা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বিলাশ চত্বরে এসে এক পথসভায় মিলিত হন। এ সময় সাধারণ মানুষের মাঝে ধানের শীষের লিফলেট বিতরণ করা হয়।

মিছিলে উপস্থিত ছিলেন ডা. জুবাইদা রহমান পরিষদ পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক স্বাম্মী আক্তার রোশনি, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ মাতুব্বর, সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি রাফি সিকদার মুন্না, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু মূসা খান সবুজ ও মাসুদ আহম্মেদ রানা।

পথসভায় বক্তারা বলেন, অধ্যক্ষ আলমগীর হোসেন একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। তাই পিরোজপুর-১ আসনের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই।

 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯