ঢাকা, ৯ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ইওএস জানালো, ৪২ হাজার কেন্দ্রের মধ্যে ৬৯৯৫টি ঝুঁকিপূর্ণ

জাতীয় | ডেস্ক রিপোর্ট

(১ দিন আগে) ৭ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার, ৮:৩৭ অপরাহ্ন

banglahour

নির্বাচন কমিশন নিবন্ধিত স্থানীয় পর্যবেক্ষক সংস্থা ইলেকশন অবজার্ভার সোসাইটি (ইওএস) শুক্রবার বিকেল ৩টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে সংবাদ সম্মেলন আয়োজন করে দেশে নির্বাচনী পরিবেশ সম্পর্কিত তথ্য উপস্থাপন করেছে। সংস্থাটি জানিয়েছে, দেশে মোট ৪২ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ৬৯৯৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, যার মধ্যে ঢাকা জেলায় ১০৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে পর্যবেক্ষকরা জানিয়েছেন।

সংস্থাপ্রধান মো: ইকবাল হোসেন হীরা বলেন, “দেশের অধিকাংশ ভোটার ভোট দিতে উদগ্রীব, তবে কিছু প্রোপাগান্ডার কারণে সংশয় দেখা দিয়েছে। এবারই প্রথমবার ভলান্টারি পদ্ধতিতে ৫৫ হাজার পর্যবেক্ষক ৩ দিনের জন্য কোনো আর্থিক সহায়তা ছাড়া কাজ করছেন।”

তিনি আরও জানান, নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার জন্য সংস্থার পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হলেও কোনো প্রতিনিধি পাঠানো হয়নি। এছাড়া পর্যবেক্ষক পরিচয়পত্র প্রাপ্তিতে অনলাইন ও অফলাইনের কারণে পর্যবেক্ষকরা ভোগান্তির শিকার হয়েছেন।

সংস্থাটি দেশব্যাপী ৩০০ আসনে পর্যবেক্ষক মোতায়েন করেছে। প্রতিটি কেন্দ্রের জন্য পর্যবেক্ষক সংখ্যা সীমিত হলেও ইওএস স্বচ্ছ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান সমন্বয়কারী শহীদুল ইসলাম আপ্পি, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আমীন, সিনিয়র সহ সভাপতি ফেরদৌস আহমেদ, সহ সভাপতি বশির আহমেদ সহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯