ঢাকা, ৯ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে মাদকবিরোধী অভিযানে নারী গ্রেফতার, ৫ কেজি গাঁজা জব্দ

অপরাধ | এম এ হালিম | ভৈরব প্রতিনিধি

(৭ ঘন্টা আগে) ৮ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার, ৯:২৭ অপরাহ্ন

banglahour

ভৈরবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সার্কেলের অভিযান পরিচালনায় নরসিংদির রায়পুরা উপজেলার মহিষবের গ্রামের মোঃ আরমান মিয়ার স্ত্রী নিলুফা বেগম (৩৮)কে গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।

ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন ভৈরব সার্কেলের পরিদর্শক। অভিযান সম্পর্কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে ঢাকা–সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার এলাকায় অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত নিলুফা বেগমের দেহ তল্লাশি করে সার্কেলের এএসআই আফসানা পেটে ও পিঠে বিশেষভাবে স্কচটেপে প্যাচানো অবস্থায় মোট ৫ কেজি গাঁজা উদ্ধার করেন।

 

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯