ঢাকা, ৮ আগস্ট ২০২৬, শনিবার, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

জাতীয় | শাহরিয়ার রহমান । স্টাফ রিপোর্টার

(৫ মাস আগে) ১০ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৫:৩৬ অপরাহ্ন

banglahour

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস । ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোটকে সামনে রেখে এই ভাষণ দেবেন তিনি।

প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। পোস্টে বলা হয়, জাতির উদ্দেশে এই ভাষণে আসন্ন নির্বাচন, গণভোট এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরবেন প্রধান উপদেষ্টা।

রাজনৈতিক অঙ্গনে এই ভাষণকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, নির্বাচনের মাত্র কয়েক দিন আগে জাতির উদ্দেশে দেওয়া এই বক্তব্য ভোটারদের মধ্যে আস্থা তৈরির পাশাপাশি নির্বাচন ও গণভোট বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করবে।

ভাষণটি রাষ্ট্রীয় টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানা গেছে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯