ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশন (ইইউ-ইওএম) প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ সাক্ষাতে ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ও ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান টমাস জেডেখভস্কির নেতৃত্বে প্রতিনিধিদল অংশ নেয়।
প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন—প্রধান নির্বাচন পর্যবেক্ষক ইভার্স ইজাবস, ইউরোপীয় পার্লামেন্ট সদস্য লুকাস মান্ডল, লোরান্ত ভিন্সে, লেইরে পাজিন, শেরবান দিমিত্রিয়ে স্টুর্দজা, মাইকেল ম্যাকনামারা, ক্যাটারিনা ভিয়েরা, মার্টিন বিল্লে হারমান, ইনতা লাসে, রেজিনাল্ড সোয়েনেন, নিকোস সাল্লিয়ারেলিস, ফিলিপে আলকোবিয়া ডি মোরাইস, বেনজামিন অপারম্যান, লিভিউ-আদ্রিয়ান নাটিয়া, টেসেল গিয়েলে, রিকার্দো কেল্লেরি, ফ্রেডরিক শুমান, মারিনা গ্রাসার লাসিকসহ অন্যান্য সদস্যরা।
এছাড়াও ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও ইইউ ডেলিগেশনের প্রধান হি.ই. মাইকেল মিলার প্রতিনিধিদলের সঙ্গে উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন অনুবিভাগের মহাপরিচালক মো. মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, নির্বাচন প্রক্রিয়া, গণতান্ত্রিক চর্চা ও বাংলাদেশ–ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
