ঢাকা, ৯ আগস্ট ২০২৬, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি। ঢাকা।

(৫ মাস আগে) ১০ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৭:৫৪ অপরাহ্ন

banglahour

জাপানের নির্বাচন পর্যবেক্ষক মিশন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ সাক্ষাতে জাপানের রাষ্ট্রদূত ও জাপানিজ ইলেকশন অবজারভেশন মিশনের প্রধান মাসাতো ওয়াতানাবের নেতৃত্বে প্রতিনিধিদল অংশ নেয়।

প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন—রিক্কিও বিশ্ববিদ্যালয়ের ইন্টারকালচারাল কমিউনিকেশন কলেজের সহযোগী অধ্যাপক নাওনোরি কুসাকাবে, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পশ্চিম এশিয়া বিভাগের প্রিন্সিপাল ডেপুটি ডিরেক্টর সোনোকো ইচিমুরা, একই বিভাগের সহকারী পরিচালক ইয়োশিয়াকি কোবায়াশি।

এছাড়াও ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি, বাংলাদেশে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও রাজনৈতিক শাখার প্রধান কোমিনে কেন, সেকেন্ড সেক্রেটারি নিশি ইউকি এবং রাজনৈতিক শাখার উপদেষ্টা সোনে কেইতা প্রতিনিধিদলের সঙ্গে উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক মহাপরিচালক মোহাম্মদ নূরে আলম উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া, গণতান্ত্রিক চর্চা, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনসহ বাংলাদেশ–জাপান দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯