ঢাকা, ১ আগস্ট ২০২৬, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ফরিদপুরে বাস উল্টে দুইজন নিহত, আহত অন্তত ২০

সারাদেশ | ফরিদপুর প্রতিনিধি।

(৫ মাস আগে) ১১ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার, ২:১৪ অপরাহ্ন

banglahour

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা–খুলনা মহাসড়কের সুয়াদি এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।


বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে ভাঙ্গা উপজেলার সুয়াদি এলাকায় সিসিপিএল পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে নড়াইলগামী ‘নড়াইল এক্সপ্রেস’ নামের বাসটি পেট্রোল পাম্পে তেল নিতে প্রবেশ করছিল। এ সময় বিপরীত দিক থেকে একটি গাড়ি চলে আসায় সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে একজন বাসের সুপারভাইজার শরিফুল ইসলাম। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।


ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। বাসটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯