ঢাকা: সরকার একটি ‘শক্তিশালী ও স্বাধীন’ নির্বাচন কমিশনসহ একটি বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় প্রতিষ্ঠান গঠন করেছে। তাই নির্বাচন নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।
রোববার (১২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রী অ্যান-মারি ট্রেভেলিয়ানকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
অন্যদিকে অ্যান-মারি এক টুইটে বলেছেন, ‘আমরা রোহিঙ্গা সঙ্কট, বাণিজ্য ও বিনিয়োগ, গণতন্ত্র ও মানবাধিকার এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সাথে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে তাদের প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করেছি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
