ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সর্বশেষ বেসরকারি ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন সচিবালয়। শুক্রবার দুপুরে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করেন।
জাতীয় সংসদ নির্বাচন: ২৯৭ আসনের ফল
২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির ফলাফল ঘোষণা করা হয়েছে। আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল স্থগিত রাখা হয়েছে।
ঘোষিত ফলাফল অনুযায়ী আসনভিত্তিক চিত্র:
বিএনপি: ২০৯টি
জামায়াত: ৬৮টি
এনসিপি: ৬টি
বাংলাদেশ খেলাফত মজলিস: ২টি
ইসলামী আন্দোলন বাংলাদেশ: ১টি
গণঅধিকার পরিষদ: ১টি
বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি): ১টি
গণসংহতি আন্দোলন: ১টি
খেলাফত আন্দোলন: ১টি
স্বতন্ত্র প্রার্থী: ৭টি
জাতীয় নির্বাচনে ভোট কাস্টিং হার ছিল ৫৯.৪৪ শতাংশ।
গণভোটের ফলাফল
একই সঙ্গে অনুষ্ঠিত গণভোটে ভোট কাস্টিং হার ছিল ৬০.২৬ শতাংশ।
গণভোটে
হ্যাঁ ভোট পড়েছে: ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি
না ভোট পড়েছে: ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি
সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, প্রাপ্ত ফলাফল কেন্দ্র থেকে প্রেরিত রিটার্নিং কর্মকর্তাদের তথ্যের ভিত্তিতে সংকলিত হয়েছে। আদালতের নির্দেশনার বিষয়ে কমিশন আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলেও তিনি উল্লেখ করেন।
পূর্ণাঙ্গ গেজেট প্রকাশের পর চূড়ান্ত ফলাফল কার্যকর হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
