ঢাকা, ৮ আগস্ট ২০২৬, শনিবার, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)

জাতীয় | শাহরিয়ার রহমান । স্টাফ রিপোর্টার

(৫ মাস আগে) ১৭ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৫:০০ অপরাহ্ন

banglahour

 সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এবং তাঁর নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠন করা হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবনে নবনিযুক্ত মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান।

নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রী মিলিয়ে বড় পরিসরের একটি টিম গঠন করা হয়েছে। সরকারের গুরুত্বপূর্ণ অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সালাহউদ্দিন আহমেদকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন ড. এ জে এম জাহিদ হোসেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ইকবাল হাসান মাহমুদ টুকুকে। কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন হাফিজ উদ্দিন আহমেদ। বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আবদুল আউয়াল মিন্টু। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে খন্দকার আব্দুল মুক্তাদিরকে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন শাহ মফজ্জল হোসেন কায়কোবাদ। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন শাহিদ উদ্দিন চৌধুরী অ্যানি।

এ ছাড়া পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আরিফুল হক চৌধুরী, মিজানুর রহমান মিনু, জাহিদউদ্দিন স্বপন, আফরোজা খানম রিতা, আসাদুল হাবিব ঢুলু, এ এন এম ইসহানুল হক মিলন, সারদার সাখাওয়াত হোসেন বাকুল, ফরিদ মাহবুব আনাম, শেখ রবিউল আলম এবং আনম মোহাম্মদ আমিনুর রশিদ (টেকনোক্র্যাট)। তাঁদের মধ্যে কয়েকজনকে পরিকল্পনা, শিল্প, শ্রম ও কর্মসংস্থান, যুব ও ক্রীড়া, সমাজকল্যাণ, পরিবেশ ও বনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী পর্যায়ে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত, শামা ওবায়েদ, সুলতান সালাহউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, মির মোহাম্মদ হেলাল উদ্দিন, নূরুল হক নূর, ববি হাজ্জাজ, ইশরাক হোসেন, জুনায়েদ সাকি, ফারজানা শারমিন পুতুল, ফরিদুল ইসলাম, এম এ মুহিত, আহমেদ সোহেল মানজুর, আলী নেওয়াজ ছিয়ামসহ আরও অনেকে। তাঁদের বিভিন্ন মন্ত্রণালয়ে সহকারী দায়িত্ব প্রদান করা হয়েছে।

নতুন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, প্রশাসনিক সংস্কার, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই হবে সরকারের অগ্রাধিকার। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা পূরণে জবাবদিহিমূলক ও দক্ষ প্রশাসন গড়ে তোলাই হবে তাঁর সরকারের প্রধান লক্ষ্য।

নতুন মন্ত্রিসভা গঠনের মাধ্যমে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, ঘোষিত লক্ষ্য বাস্তবায়নে সরকার কতটা কার্যকর পদক্ষেপ নিতে পারে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯