ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গায় রেললাইনের অংশ ভেঙ্গে ট্রেন চলাচলে বিঘ্ন, ৪ ঘন্টা পর স্বাভাবিক

সারাদেশ | রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৮ মাস আগে) ২০ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার, ৪:২৩ অপরাহ্ন

banglahour

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ফার্মগেটের নিকট ট্রেন চলাচলের সময় রেললাইনের একটি অংশ ভেঙ্গে ছিঁটকে পড়ায় ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। চার ঘন্টা পর শুক্রবার দুপুরে ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হয়।


স্থানীয় গেইটম্যান মনিস কুমার শর্মা জানান, সকাল ১০টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেন উথলী ফার্মগেট অতিক্রম করার পর লাইনের একটি অংশ ভাঙা দেখতে পান। প্রায় ৬ ইঞ্চি লোহার লাইনের অংশ দূরে ছিঁটকে পড়ে। বিষয়টি সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী স্টেশন ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। এরপর আশপাশের স্টেশনগুলোতে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।
উথলী রেলওয়ে স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় জানান, লাইনের লোহার পাত ভাঙার কারণে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হয়। মোবারকগঞ্জ প্রকৌশলী বিভাগের এ্যাসিস্ট্যান্ট সাব-ইঞ্জিনিয়ার সাইফুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি দল সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মেরামত কাজ শুরু করে।
মেরামতের সময় ধীরগতিতে পর্যায়ক্রমে কিছু আন্তঃনগর ও মালবাহী ট্রেন চলাচল করেছে। দুপুর ২টার দিকে মেরামত কাজ শেষ হলে ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হয়।


এ ঘটনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেলেও স্থানীয়দের মধ্যে কিছু সময়ের জন্য উদ্বেগ তৈরি হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম