মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার রাত ১২টা ১ মিনিটে তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এরপর প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের নিয়ে পুনরায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আরেক দফা পুষ্পস্তবক অর্পণ করেন।
একুশের প্রথম প্রহরে এ শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি জাতির গভীর কৃতজ্ঞতা পুনর্ব্যক্ত করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
