ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ময়মনসিংহে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার, মধ্যরাতে প্রশাসনের গাড়ি আটকে শিক্ষার্থীদের বিক্ষোভ

সারাদেশ | ময়মনসিংহ প্রতিনিধি।

(৮ মাস আগে) ২১ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার, ৪:২৭ অপরাহ্ন

banglahour

নিখোঁজের দুই দিন পর আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী নুরুল্লাহ শাওন (২৫)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ নগরীর জয়নুল আবেদীন পার্কের বিপরীত দিকে ব্রহ্মপুত্র নদের চরে আটকে থাকা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।


এ খবর ছড়িয়ে পড়লে আনন্দমোহন কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টাউন হল চত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় শহীদ মিনারে ফুল দিতে আসা কর্মকর্তাদের কয়েকটি গাড়িও আটকে দেওয়া হয়।
জানা যায়, গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বন্ধু রিফাতের সঙ্গে ব্রহ্মপুত্র নদের চরে ঘুরতে গিয়ে ছিনতাইকারীদের কবলে পড়ে শাওন। ছিনতাইকারীরা তাদের মারধর করলে জীবন বাঁচাতে দুই বন্ধু দুই দিকে দৌড়ে পালানোর চেষ্টা করে। রিফাত পালিয়ে বাঁচলেও শাওন নিখোঁজ হয়ে যায়। দুই দিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালিয়েও তাকে পাওয়া যায়নি। পরে শুক্রবার রাতে স্থানীয়রা নদের চরে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।


শাওনের মরদেহ উদ্ধারের ঘটনায় ক্ষুব্ধ হয়ে রাত ১২টার দিকে প্রায় শতাধিক শিক্ষার্থী নগরীর টাউন হল চত্বর অবরোধ করে। শিক্ষার্থীরা বলেন, নগরীতে ছিনতাইকারীরা বেপরোয়া হয়ে উঠেছে—মানুষের জানমাল রক্ষায় প্রশাসনকে আরও দায়িত্বশীল হতে হবে।


অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
পরে রাত দেড়টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। নিহত নুরুল্লাহ শাওন আনন্দ মোহন কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম