ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

টিসিবির কার্যক্রমে নাগরিক সমাজকে আরও সম্পৃক্ত করা হবে — খন্দকার আব্দুল মুক্তাদির

সারাদেশ | ব্যুরো প্রধান। সিলেট।

(৮ মাস আগে) ২১ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার, ৭:১৬ অপরাহ্ন

banglahour

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আগামী দিনে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর কার্যক্রমে নাগরিক সমাজের প্রতিনিধিদের আরও বেশি সম্পৃক্ত করা হবে। এ জন্য ওয়ার্ডভিত্তিক এক বা একাধিক নাগরিক কমিটি গঠন করা হবে, যাতে কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালিত হয় এবং কোনো অনিয়ম না ঘটে।


শনিবার বিকেলে সিলেটের লাক্কাতুরা এলাকায় টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।


মন্ত্রী বলেন, “টিসিবির পণ্য সরবরাহ একটি সেবামূলক কার্যক্রম। এটি যেন জনআকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়, তা আমরা নিশ্চিত করবো।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ, মহানগর বিএনপি নেতা রেজাউল হাসান কয়েস লোদি, নাসিম হোসেন ও এমদাদুল হোসেন চৌধুরী।


রমজান উপলক্ষে টিসিবির কার্যক্রম
পবিত্র রমজান উপলক্ষে সরকার সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে টিসিবির মাধ্যমে। এ কার্যক্রমে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর বিক্রি করা হচ্ছে।


ঢাকার ৫০টি, চট্টগ্রামের ২০টি এবং সাতটি বিভাগীয় শহরে ১৫টি করে ভ্রাম্যমাণ ট্রাকে এসব পণ্য বিক্রি হচ্ছে। এছাড়া অবশিষ্ট ৫৫ জেলায় পাঁচটি করে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হচ্ছে। আগামী ১২ মার্চ পর্যন্ত এ কার্যক্রম চলবে।
ভ্রাম্যমাণ ট্রাক থেকে একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার তেল, এক কেজি চিনি, দুই কেজি ডাল, এক কেজি ছোলা এবং বরাদ্দ সাপেক্ষে এক থেকে দুই কেজি খেজুর কিনতে পারবেন।


নির্ধারিত দামে ছোলা প্রতি কেজি ৬০ টাকা, খেজুর ১৬০ টাকা, ভোজ্যতেল প্রতি লিটার ১১৫ টাকা, চিনি ৮০ টাকা এবং মসুর ডাল ৭০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম