ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

প্রতিমন্ত্রী হওয়ায় কলাপাড়ায় নুরুল হক নুরকে অভিনন্দন জানিয়ে আনন্দ ও মৌন র‍্যালি

সারাদেশ | কুয়াকাটা/কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।

(৮ মাস আগে) ২১ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার, ৭:২০ অপরাহ্ন

banglahour

ডাকসুর সাবেক ভিপি ও পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য নুরুল হক নুর দেশের গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় পটুয়াখালীর কলাপাড়ায় আনন্দ ও মৌন র‍্যালি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে কলাপাড়া উপজেলা ও পৌর গণঅধিকার পরিষদের আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদ ভবন প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান হলরুমে গিয়ে ইফতার মাহফিলে মিলিত হয়।


অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আবদুস সালাম ও সাধারণ সম্পাদক গাজী আব্বাস উদ্দিন বাচ্চুসহ দলের নেতাকর্মীরা। পরে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


বক্তারা আশা প্রকাশ করেন, প্রতিমন্ত্রী নুরুল হক নুর পটুয়াখালী জেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম