ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভারতের সাথে করা সকল চুক্তি পর্যালোচনা করা হচ্ছে, ক্ষতিগ্রস্ত হলে বাতিল — নৌপরিবহন মন্ত্রী

সারাদেশ | বাগেরহাট প্রতিনিধি।

(২ মাস আগে) ২১ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার, ৭:৩২ অপরাহ্ন

banglahour

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বিদেশের সাথে করা যেকোনো চুক্তি দেশের স্বার্থ রক্ষা করলে তা বহাল থাকবে, আর দেশের স্বার্থের পরিপন্থী হলে তা করা যাবে না। সব কিছুর আগে বাংলাদেশের বাণিজ্য, অর্থনীতি, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব প্রাধান্য পাবে।


তিনি বলেন, ভারতের সাথে করা সকল চুক্তি পর্যালোচনা করা হচ্ছে। যেখানে বাংলাদেশের ন্যায্যতা নিশ্চিত হয়নি বা দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে—সেগুলো বাতিল করা যাবে কি না তা বিবেচনা করা হবে। চুক্তি বাতিল করতে হলেও আন্তর্জাতিক নিয়ম মেনেই করতে হবে। এ প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং তা স্বচ্ছতা, জবাবদিহিতা ও জাতীয় স্বার্থ রক্ষার ভিত্তিতে সম্পন্ন করা হবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে মোংলা বন্দর পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী আরও বলেন, মোংলা বন্দরের অনেক সক্ষমতা রয়েছে যা এখনো পুরোপুরি কাজে লাগানো হয়নি। সরকার বন্দরের সম্ভাবনাকে সম্পূর্ণভাবে কাজে লাগাতে চায়।


এসময় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান, সদস্য (হারবার ও মেরিন) কমডোর মো. শফিকুল ইসলাম সরকার, সদস্য (অর্থ) ও পরিচালক (প্রশাসন) কাজী আবেদ হোসেন, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) ড. আনিসুর রহমান, পরিচালক (বোর্ড ও জনসংযোগ) কালাচাঁদ সিংহ এবং মোংলা পৌর বিএনপির সভাপতি মো. জুলফিবার আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।


এর আগে মন্ত্রী বন্দরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯