বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ছোট হরিণা জোনের উদ্যোগে “সম্প্রীতি ও উন্নয়ন” কার্যক্রমের আওতায় অসহায় ও সুবিধাবঞ্চিত রোগীদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১২ বিজিবি ছোট হরিণা জোনের আয়োজনে রাঙ্গামাটির বরকল উপজেলার সীমান্তবর্তী কিয়াংপাড়া গ্রামে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মেডিকেল ক্যাম্পে ছোট হরিণা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ আসিফুর রহমান রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন। ক্যাম্পে মোট ১৫৩ জন পাহাড়ি রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুবিধাভোগী রোগীরা উপস্থিত থেকে বিজিবির এ মানবিক উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, দুর্গম এলাকা হওয়ায় স্থানীয় বাসিন্দারা সহজে শহরে গিয়ে চিকিৎসাসেবা নিতে পারেন না। এমন পরিস্থিতিতে বিজিবির এ উদ্যোগ তাদের জন্য একমাত্র ভরসা হয়ে উঠেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
