ঢাকা, ১১ নভেম্বর ২০২৬, বুধবার, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণে খলিলুর রহমানকে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের অভিনন্দন

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি । ঢাকা।

(৮ মাস আগে) ২৩ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার, ১:৫০ অপরাহ্ন

banglahour

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করায় খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। এক বার্তায় তিনি দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের জন্য খলিলুর রহমানকে অভিনন্দন। আমাদের দুই দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ চালিয়ে যেতে পেরে আমি আনন্দিত।

তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে এবং পারস্পরিক স্বার্থে বিভিন্ন ক্ষেত্রে যৌথ উদ্যোগ অব্যাহত থাকবে।

কূটনৈতিক মহলে এ শুভেচ্ছা বার্তাকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন দায়িত্বে খলিলুর রহমানের নেতৃত্বে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গতিশীল হবে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম