ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ময়মনসিংহ নগরীতে আওয়ামী লীগ কার্যালয়ে আবারও ভাঙচুর

সারাদেশ | ময়মনসিংহ প্রতিনিধি।

(৮ মাস আগে) ২৩ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার, ৩:০৯ অপরাহ্ন

banglahour

ময়মনসিংহ নগরীর শিববাড়ি রোডে অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আবারও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকর্মী কার্যালয়টিতে হামলা চালায় বলে জানা গেছে।


এর আগে ২১ ফেব্রুয়ারি সেখানে কয়েকজন নেতাকর্মী জাতীয় পতাকা উত্তোলন করে ‘জয় বাংলা’ স্লোগান দেন। এর জেরে সোমবার দুপুরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কার্যালয়ের ফটকের পাশের দেয়াল ভেঙে ফেলা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভাঙচুরে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী আল নূর মোহাম্মদ আয়াস। এ সময় উত্তেজিত কয়েকজন একটি টায়ারে আগুন ধরিয়ে বিভিন্ন স্লোগান দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


এ বিষয়ে আল নূর মোহাম্মদ আয়াস বলেন, “নিষিদ্ধ আওয়ামী লীগকে দলীয় কার্যক্রম চালাতে দেওয়া হবে না। সে কারণেই তাদের কার্যালয় ভেঙে দেওয়া হয়েছে।”
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম