ঢাকা, ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ছয় সিটিতে নতুন প্রশাসক সবাই বিএনপি নেতা:কারা পেলেন দায়িত্ব

রাজনীতি | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি। ঢাকা।

(৬ মাস আগে) ২৩ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার, ৪:৫৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:৫৯ পূর্বাহ্ন

banglahour

বিএনপি ক্ষমতায় যাওয়ার এক সপ্তাহের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে দেখা যায়, নিয়োগপ্রাপ্ত সবাই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব নেওয়ার পরপরই দ্রুত স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচন আয়োজনের কথা বলেছিলেন। তবে তার আগেই প্রশাসক পদে রাজনৈতিক নিয়োগ দেওয়া হলো।নিচে ছয় সিটির নতুন প্রশাসকদের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হলো

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)

নতুন প্রশাসক হয়েছেন আবদুস সালাম। তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য। একসময় অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ডেপুটি মেয়র ছিলেন। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে দলের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ছিলেন তিনি।এর আগে ডিএসসিসির মেয়র ছিলেন শেখ ফজলে নূর তাপস। অন্তর্বর্তী সরকারের সময়ে প্রশাসক ছিলেন মো. মাহমুদুল হাসান।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)

ডিএনসিসির নতুন প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং সর্বশেষ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী ছিলেন।আওয়ামী লীগ আমলে মেয়র ছিলেন আতিকুল ইসলাম। অন্তর্বর্তী সরকারের সময়ে প্রশাসক ছিলেন সুরাইয়া আখতার জাহান।

খুলনা সিটি করপোরেশন

নতুন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। দীর্ঘদিন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। অতীতে সংসদ সদস্য ও মেয়র প্রার্থী হিসেবেও নির্বাচন করেছেন।

গাজীপুর সিটি করপোরেশন

গাজীপুরের প্রশাসক হয়েছেন শওকত হোসেন সরকার, যিনি গাজীপুর মহানগর বিএনপির সভাপতি। এর আগে তিনি কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন

নতুন প্রশাসক সাখাওয়াত হোসেন খান। তিনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি। ২০১৬ সালের সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ছিলেন। এর আগে মেয়র ছিলেন সেলিনা হায়াৎ আইভী।

সিলেট সিটি করপোরেশন

সিলেটের প্রশাসক হয়েছেন আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি। তিনি ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় নেতৃত্বে ছিলেন এবং সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্তর্বর্তী সরকারের সময়ে সিলেট সিটির প্রশাসক ছিলেন খান মো. রেজা-উন-নবী।

২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার সিটি করপোরেশনগুলোর নির্বাচিত মেয়রদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দিয়েছিল। এবার নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর নতুন করে রাজনৈতিকভাবে সম্পৃক্ত ব্যক্তিদের প্রশাসক পদে বসানো হলো।দ্রুত সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের ঘোষণা থাকলেও, আপাতত এসব সিটিতে রাজনৈতিক প্রশাসকরাই দায়িত্ব পালন করবেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম