ঢাকা, ৮ আগস্ট ২০২৬, শনিবার, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি। ঢাকা।

(৫ মাস আগে) ২৪ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার, ১১:২৭ পূর্বাহ্ন

banglahour

বাংলাদেশে নিযুক্ত European Union (ইইউ) ও এর সদস্য রাষ্ট্রগুলোর মিশনপ্রধানরা একসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও সুইডেনসহ ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনার মূল এজেন্ডায় ছিল—বাংলাদেশে চলমান সংস্কার কার্যক্রম, ইইউ-বাংলাদেশ অংশীদারিত্বকে সব মাত্রায় আরও জোরদার করা এবং নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা (rules-based order) রক্ষায় পারস্পরিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করা।

কূটনৈতিক সূত্র জানায়, উভয়পক্ষই বাণিজ্য, উন্নয়ন সহযোগিতা, সুশাসন, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে গঠনমূলক আলোচনা করেছেন। সামনে একটি বিস্তৃত ও গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে বলেও উল্লেখ করা হয়।

বৈঠক শেষে সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিনের অংশীদার হিসেবে পারস্পরিক আস্থা ও বন্ধুত্বের ভিত্তিতে ভবিষ্যৎ সহযোগিতা আরও জোরদার হবে।

বৈঠকে উপস্থিত ছিল বাংলাদেশে অবস্থিত বিভিন্ন ইউরোপীয় দূতাবাসের প্রতিনিধিরা, যার মধ্যে ছিল ডেনমার্ক দূতাবাস, ফরাসি দূতাবাস, জার্মান দূতাবাস, ইতালির দূতাবাস, নেদারল্যান্ডস দূতাবাস, স্পেন দূতাবাস ও সুইডেন দূতাবাস।

 

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯