ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গায় মূল্যবিহীন কসমেটিক ও মেয়াদোত্তীর্ণ কিটনাশক বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সারাদেশ | চুয়াডাঙ্গা প্রতিনিধি |

(২ মাস আগে) ২৪ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৪:৩৫ অপরাহ্ন

banglahour

চুয়াডাঙ্গার দামুড়হুদা বাজারে মেয়াদোত্তীর্ণ কিটনাশক এবং রঘুনাথপুর গ্রামে মূল্যবিহীন কসমেটিকস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পরিচালিত তদারকি অভিযানে এ জরিমানা আরোপ ও আদায় করা হয়।


অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, দামুড়হুদা উপজেলার রঘুনাথপুর গ্রামের মেসার্স সেতু কসমেটিকসের দোকানে মূল্যবিহীন কসমেটিকস বিক্রির দায়ে দোকানের স্বত্বাধিকারী মাহবুব আলীকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া দামুড়হুদা বাজারে মেয়াদোত্তীর্ণ কিটনাশক বিক্রির দায়ে মেসার্স নাঈম ট্রেডার্সের স্বত্বাধিকারী সাব্বির ইমরানকে একই আইনের ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয় এবং দ্রুত সমস্যাগুলো সমাধান করে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।


পবিত্র মাহে রমজান উপলক্ষে অভিযানে হোটেল, ফার্মেসি ও মুদি দোকানেও তদারকি করা হয়। এ সময় মানসম্মত পণ্য কেনাবেচা, মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য এবং ঔষধ বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।


অভিযানে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি দল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯