ঢাকা, ১ আগস্ট ২০২৬, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাজবাড়ী-২ আসনের এমপি হারুন রশীদের সঙ্গে কালুখালীতে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

সারাদেশ | ইমরান খান, রাজবাড়ী প্রতিনিধি।

(৫ মাস আগে) ২৪ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৭:৩৫ অপরাহ্ন

banglahour

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য (এমপি) হারুন রশীদের সঙ্গে কালুখালী উপজেলার কর্মরত সকল সরকারি দপ্তরের প্রধানদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো তিনি কালুখালী উপজেলা পরিষদ পরিদর্শন করেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় তিনি উপজেলা পরিষদে পৌঁছালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেজবাহ উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করেন।


পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাহ উদ্দিন।
এ সময় উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে এমপি হারুন রশীদ বলেন, “রাজবাড়ী-২ আসনে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও বাজার টেন্ডারবাজি করতে দেওয়া হবে না। ইনশাআল্লাহ, কালুখালীর সার্বিক উন্নয়নে কাজ করা হবে।


তিনি আরও বলেন, “কালুখালীতে শিল্পকলা একাডেমি ভবন, খাদ্য গুদাম, সাব-রেজিস্ট্রার অফিসসহ যেসব সরকারি ভবন নেই, সেগুলোর কাজ দ্রুত শুরু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে প্রস্তাব উপস্থাপন করা হবে।”
সভায় উপজেলার উন্নয়ন, আইনশৃঙ্খলা ও জনসেবার মানোন্নয়ন নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯