সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিগত সময়ে আওয়ামী লীগ সরকার উন্নয়নের পরিবর্তে লুটপাটে ব্যস্ত ছিল। জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা ছিল না বলেই এই অঞ্চলের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তবে এবার মানুষ ধানের শীষ প্রতীকে আস্থা রেখেছে।
তিনি বলেন, ইনশাআল্লাহ অবহেলিত এই জনপদকে উন্নয়নের মাধ্যমে একটি মডেল আসনে রূপান্তর করা হবে। বিশেষ করে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের নদীতীরবর্তী মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করা হবে।
বুধবার বাদেপাশা ইউনিয়নের বুধবারিবাজারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাদেপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান উদ্দিন লকুছের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহিন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ডা. আব্দুল গফুর, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মুহি, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আমিন উদ্দিন ও ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক খোরশেদ আলম।
এছাড়া বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাদেপাশা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি রুহুল কবির রিবুল, তিলপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক রাসেল আহমদ নজির, উপজেলা যুবদলের সদস্য লেইছ আহমদ ও রেজাউল কবীর, সিলেট ল’ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রশীদ আহমদ মুন্না, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া শাহজাহান, যুবদল নেতা রুবেল আহমেদ ও রেজা কিবরিয়া, জেলা আল ইসলাহ’র সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রউফ, উপজেলা আল ইসলাহ’র অর্থ সম্পাদক হাফিজ মাওলানা মো. অলিনুরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
