ঢাকা, ৭ মার্চ ২০২৬, শনিবার, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

লাকর্নভে মেয়র পদে নাদিয়া ছাবুন, প্যানেলে বাংলাদেশি প্রার্থী আকাশ বড়ুয়া

রাজনীতি | আবু তাহির, ফ্রান্স প্রতিনিধি।

(৫ দিন আগে) ২ মার্চ ২০২৬, সোমবার, ৩:৫২ পূর্বাহ্ন

banglahour

ফ্রান্সের বাংলাদেশি অধ্যুষিত লা কুরনভ (La Courneuve) শহরের আসন্ন স্থানীয় নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফরাসি কমিউনিস্ট পার্টির প্রার্থী নাদিয়া ছাবুন। তিনি এলাকার সকল নাগরিকের কাছে ভোট প্রার্থনা করেছেন এবং নির্বাচিত হলে জনকল্যাণমূলক উন্নয়ন কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।


ইল-দ্য-ফ্রঁস অঞ্চলের গুরুত্বপূর্ণ পৌর এলাকা লা কুরনভ শহরে ২০২৩ সালের পরিসংখ্যান অনুযায়ী মোট জনসংখ্যা প্রায় ৪৭ হাজার ১৬৭ জন। এর মধ্যে প্রায় পাঁচ হাজার বাংলাদেশির বসবাস রয়েছে। ফলে শহরটি ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত।


এবারের নির্বাচনে নাদিয়া ছাবুনের প্যানেল থেকে প্রথমবারের মতো অংশ নিচ্ছেন বাংলাদেশের চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা আকাশ বড়ুয়া। নির্বাচনের আগে আয়োজিত কমিউনিটি মতবিনিময় সভায় মেয়র প্রার্থী নাদিয়া ছাবুন বলেন, এলাকার আইনশৃঙ্খলা উন্নয়ন, নারীদের কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম জোরদার করা হবে তার অগ্রাধিকার।


বাংলাদেশি প্রার্থী আকাশ বড়ুয়া জানান, তাদের প্যানেল নির্বাচিত হলে বাংলাদেশি কমিউনিটির আবাসন সমস্যার সমাধানে তিনি বিশেষভাবে কাজ করবেন। পাশাপাশি অভিবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, গুরুত্বপূর্ণ এই শহরে বসবাসরত বাংলাদেশিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন। একই সঙ্গে নতুন প্রজন্মকে ফ্রান্সের মূলধারার রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯