ঢাকা, ১৭ মে ২০২৬, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মূল্যস্ফীতি কমলেও গতি শ্লথ, মজুরি বৃদ্ধি স্থবির: নতুন সরকারের জন্য চ্যালেঞ্জ- সিপিডি

অর্থনীতি | ডেস্ক রিপোর্ট

(২ মাস আগে) ৪ মার্চ ২০২৬, বুধবার, ১২:৩৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৫ অপরাহ্ন

banglahour

ঢাকা: মূল্যস্ফীতির হার কিছুটা কমলেও তা প্রত্যাশিত গতিতে হ্রাস পাচ্ছে না। একই সঙ্গে মজুরি বৃদ্ধির হার প্রায় স্থবির অবস্থায় রয়েছে, যা নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অবাধ সরবরাহ নিশ্চিত করা না গেলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা কঠিন হবে। সরবরাহ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও কার্যকর নজরদারি জোরদারের তাগিদ দিয়েছে তারা।

সিপিডি আরও বলেছে, ব্যাংকিং খাতে স্বচ্ছতা নিশ্চিত করা এবং কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা জোরদার করা জরুরি। ঋণ খেলাপি কমিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে সংস্থাটি। তাদের মতে, শক্তিশালী নিয়ন্ত্রক কাঠামো ছাড়া আর্থিক খাতের স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব নয়।

এছাড়া স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রসঙ্গে সিপিডি বলেছে, গ্রাজুয়েশন পেছানো হবে কি না— তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ। একটি কার্যকর ও সময়োপযোগী ‘স্মুথ ট্রানজিশন স্ট্রাটেজি’ বাস্তবায়নে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি, যাতে উত্তরণ-পরবর্তী সময়ে বাণিজ্য সুবিধা ও প্রতিযোগিতামূলক সক্ষমতায় ধাক্কা না লাগে।

সিপিডির মতে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং এলডিসি উত্তরণের প্রস্তুতি—এই তিনটি বিষয় আগামী সময়ের অর্থনৈতিক ব্যবস্থাপনায় অগ্রাধিকার পাওয়া উচিত।

অর্থনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯