ঢাকা, ১৭ মে ২০২৬, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে ব্রোকলি ও রঙিন ফুলকপি চাষে কৃষকের আগ্রহ বৃদ্ধি

অর্থনীতি | এম এ হালিম |ভৈরব প্রতিনিধি

(৩ মাস আগে) ২৪ জানুয়ারি ২০২৬, শনিবার, ২:১৪ অপরাহ্ন

banglahour

ভৈরব উপজেলায় ক্যানসার প্রতিরোধে সহায়ক এবং পুষ্টিগুণে সমৃদ্ধ ব্রোকলি চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। এই অঞ্চলে প্রথমবারের মতো ব্রোকলি চাষ করে সফলতা পেয়েছেন আতকাপাড়া গ্রামের কৃষক বোরহান মিয়া। তার সফলতা দেখে অন্য কৃষকরাও পরামর্শ নিয়ে ভবিষ্যতে ব্রোকলি চাষে আগ্রহ প্রকাশ করেছেন।

বোরহান মিয়া জানান, কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতায় মাত্র ১০ হাজার টাকার খরচে বিদেশি সবজি ব্রোকলি চাষ করেন। আবহাওয়া অনুকূলে থাকায় পোকা-মাকড় ও রোগবালাই না থাকায় ফলন খুবই ভালো হয়েছে। বর্তমানে বাজারে ব্রোকলির চাহিদা থাকায় প্রতি পিচ ৫০–৬০ টাকায় বিক্রি হচ্ছে। তিনি আশা করছেন মোট বিক্রি ৮০ হাজার থেকে ১ লাখ টাকার মতো হবে।

এছাড়া ভৈরবের আরেক কৃষক কবির মিয়া বাহারী রঙের ফুলকপি চাষ করে লাভবান হয়েছেন। কম খরচে ভালো ফলন এবং বাজারে চাহিদা থাকায় প্রতি পিচ ৪০–৫০ টাকায় বিক্রি হচ্ছে। তাদের সফলতা দেখে এলাকার অন্যান্য কৃষকরাও ব্রোকলি ও রঙিন ফুলকপি চাষে আগ্রহ দেখাচ্ছেন। কৃষি বিভাগ মনে করছে, এই ধরণের সবজির চাষ ভৈরব অঞ্চলে কৃষিতে এক নতুন ধারা তৈরি করতে পারে।

ভৈরব উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা চন্দন কুমার সূত্রধর জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবং পোকা-মাকড়ের আক্রমণ না থাকায় এ বছর ব্রোকলি ও রঙিন ফুলকপির ফলন ভালো হয়েছে। বাজারে দাম ভালো থাকায় কৃষকরা লাভবান হচ্ছেন এবং ভবিষ্যতে আরও কৃষক এই দুই ফসল চাষে আগ্রহী হচ্ছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম বলেন, ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়নের আওতায় ও কৃষি অফিসের সহযোগিতায় চলতি বছরে ভৈরবে তিনটি ইউনিয়নে ব্রোকলি ও রঙিন ফুলকপি চাষ করা হয়েছে। ফলন ও বাজার মূল্য ভালো হওয়ায় অন্যান্য কৃষকরাও এগিয়ে আসছেন। তিনি বলেন, ব্রোকলি ক্যানসার প্রতিরোধে সহায়ক এবং এতে এন্টি অক্সিডেন্ট রয়েছে, তাই চাষ বৃদ্ধি পাবে।

 

অর্থনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯