ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ফটিকছড়িতে সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত, ১৫-২০ জন আহত

সারাদেশ | চট্রগ্রাম প্রতিনিধি।

(৭ মাস আগে) ৯ মার্চ ২০২৬, সোমবার, ৮:৪৬ অপরাহ্ন

banglahour

চট্টগ্রামের ফটিকছড়িতে ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। সোমবার (৯ মার্চ) ইফতারের আগ মূহুর্তে চট্টগ্রাম ফটিকছড়ি আঞ্চলিক মহাসড়কের পেলাগাজি দীঘির দক্ষিণ পাশে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়- একটি যাত্রীবাহী বাস খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলা থেকে হিন্দুধর্মালম্বীদের বউ ভাতা অনুষ্ঠান শেষ করে বোয়ালখালি যাচ্ছিল। পথিমধ্যে ফটিকছড়িতে পেলাগাজি মোড়ে আসলে অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পেলে। এতে বাসটি গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে এবং মোটরসাইকেলে থাকা ৪জন বাসের নিচে গিয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান মোটরসাইকেলে থাকা ৪জনই মারা গেছেন এবং বাসের ১৫-২০ জন যাত্রী আহত হয়েছেন।

ঘটনায় নিহতরা হলেন- উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উরাং পাড়া এলাকার নয়ন (১৬), তপু (১৬) ও উত্তম (১৯)। তারা সবাই পেশায় রাজমিস্ত্রি ছিলেন। এ ঘটনায় পুইন্নে ত্রিপুরা নামের আরও একজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে নির্বাচিত এমপি সরোয়ার আলমগীর। তিনি চট্টগ্রাম-খাগড়াছড়ি ফটিকছড়িতে প্রশ্বস্তকরণের ব্যাপারে জোর দাবি জানান একই সাথে নিহতের পরিবারকে ২০হাজার টাকা এবং আহতদের পরিবারকে ৫ হাজার টাকা সহযোগিতা করার পাশাপাশি তাদের সকল ধরনের সাহায্যের আশ্বাস প্রদান করেন।

এ ব্যাপারে ফটিকছড়ি ট্রাফিক ইনচার্জ টিআই মফিজ উদ্দিন বলেন- এখন পর্যন্ত ৩টি লাশ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পেতে একটু সময় লাগবে।

নিহতরা হলেন- উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উরাং পাড়া এলাকার নয়ন (১৬), তপু (১৬) ও উত্তম (১৯)। তারা সবাই পেশায় রাজমিস্ত্রি ছিলেন। এ ঘটনায় পুইন্নে ত্রিপুরা নামের আরও একজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম