১০ মার্চ,এম এ হালিম,ভৈরব প্রতিনিধিঃ ভৈরবে ১ হাজার ১০ জন দরিদ্র নারী পেল ফ্যামেলী কার্ড । তবে আজকে ৫ জনের হাতে তুলে দেওয়া হয়েছে । পর্যায়ক্রমে সবাইকে এই কার্ডের আওতায় আনা হবে । তবে যারা বয়স্ক,বিধবা ও অন্যান্য ভাতা পাচ্ছে এবং অর্থনৈতিক স্বচ্ছলতা আছে এমন কিছু মানুষ ছাড়া সবাইকে এই কার্ডের আওতায় আনা হবে । তাছাড়া কৃষক কার্ড ,খাল খনন সহ বিভিন্ন প্রকল্পের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে বলে আজ শিমুলকান্দি ইউনিয়নের তুলা কান্দি গ্রামে ফ্যামেলী কার্ড উদ্ধোধন ও বিতরন শেষে সাংবাদিকদের এসব কথা জানান বস্ত্র ও পাট প্রতি মন্ত্রী মোঃ শরীফুল আলম । এ সময় তিনি আরো বলেন,প্রধান মন্ত্রীর নির্বাচনী ওয়াদা ছিলো ফ্যামেলী কার্ড,কৃষক কার্ড,খাল খনন ,১০ হাজার টাকা সুদ সহ কৃষি ঋণ মওকুফ করা । নির্বাচনী সেই ওয়াদা অনুযায়ী কৃষকদের কৃষি ঋণ মওকুফ করা হয়েছে । তাছাড়া বাংলাদেশের ১৪ টি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে ভৈরবে তার নির্বাচনী এলাকায় ফ্যামেলী কার্ড দেয়ায় তিনি প্রধান মন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান । এর আগে প্রধান মন্ত্রীর ফ্যামেলী কার্ড উদ্ধোধেনের পর বেলা ১২ টায় তুলাকান্দি গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশিদের সভাপতিত্বে তিনি ফ্যামেলী কার্ডের উধ্ধোধন ও বিতরন করে জানান, সারা দেশে ৩৭ হাজার ফ্যামেলী কার্ডে ২ হাজার ৫শ করে টাকা ঢুকে গেছে । এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা,পুলিশ সুপার এস এম ফরহাদ আহমেদ,জেলা সমাজ সেবা কার্যালয়রে উপ-পরিচালক কমরুজ্জামান খান প্রমূখ । এ সময় ভৈরব উপজেলা বিএনপি সভাপতি মোঃ রফিকুল ইসলাম,সাধারন সম্পাদক মোঃ আরিফুল ইসলাম,পৌর বিএনপি সভাপতি হাজী মোঃ শাহিন,সাধারন সম্পাদক ভিপি মজিবুর রহমানসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন । পরে তিনি উপজেলা পরিষদে কৃষকদের মাঝে বিনা মূল্যে সার বীজ বিতরন করে উপজেলা আইন শৃঙ্খলা সভায় যোগ দেন । তাছাড়া বিকালে ভৈরব প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিলে যোগ দিবেন ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
