ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিলেটের আখালিয়ায় অগ্নিকাণ্ড: বিজিবি ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট

(৬ মাস আগে) ১১ মার্চ ২০২৬, বুধবার, ১২:৫৮ অপরাহ্ন

banglahour

সিলেট নগরীর আখালিয়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিজিবি সদস্য ও ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।


মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর মেইন গেইটের সামনে রাস্তার অপর পাশে কয়েকটি দোকানে আগুন লাগে। ঘটনাটি নজরে আসার সঙ্গে সঙ্গে বিজিবি সদস্যরা প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ সরঞ্জাম নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন। একই সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিজিবি সদস্য ও স্থানীয় জনগণের সহায়তায় আগুন নেভানোর কাজ শুরু করে। সবার সম্মিলিত প্রচেষ্টায় রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।


প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় মুদি দোকান, ইলেকট্রনিক্স মেরামতের দোকান, আসবাবপত্রের দোকান, সাইকেল ও মোটরসাইকেল ওয়ার্কশপসহ প্রায় ৮ থেকে ১০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম