ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বর্ধিত ওয়ার্ডে সেবা নিশ্চিত করতে সিসিক হিমশিম খাচ্ছে: প্রশাসক

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৭ মাস আগে) ১১ মার্চ ২০২৬, বুধবার, ১০:১৭ অপরাহ্ন

banglahour

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিটি কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নাগরিক সেবা সম্প্রসারণে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলোতে সেবা নিশ্চিত করতে গিয়ে সিটি কর্পোরেশন হিমশিম খাচ্ছে।
সিলেট সদর উপজেলার মইয়ারচরে সিলেট আনন্দ ট্যুরিস্ট গ্রুপের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
তিনি বলেন, আগে সিলেট সিটি কর্পোরেশনে ২৭টি ওয়ার্ড ছিল, বর্তমানে তা বেড়ে ৪২টিতে দাঁড়িয়েছে। নগরবাসী আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা প্রত্যাশা করেন, কিন্তু এখনও সেই মানের সব সুযোগ-সুবিধা তৈরি করা সম্ভব হয়নি।
সিসিক প্রশাসক আরও বলেন, একটি প্রতিষ্ঠানের পক্ষে একা সুন্দর ও আধুনিক নগর গড়ে তোলা সম্ভব নয়, এজন্য নগরবাসীর সক্রিয় সহযোগিতা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, জনগণ ভোটের মাধ্যমে সরকার নির্বাচন করেছেন এবং সিলেট থেকে দুজন সংসদ সদস্য মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। ফলে সিলেটবাসীর প্রত্যাশাও বেড়েছে এবং সেই প্রত্যাশা পূরণে সবাই আন্তরিকভাবে কাজ করছেন।


সিলেট আনন্দ ট্যুরিস্ট গ্রুপের পরিচালক সুলতান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মনাফ, টুকেরবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদ আহমদ, মইয়ারচর তাবিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জালাল উদ্দিন, শাহ খুররম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কমর উদ্দিন এবং ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আলী আহমদ ও মো. মাহবুবুর রহমানসহ 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম