ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গুনিয়ায় হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

অপরাধ | ডেস্ক রিপোর্ট।

(৬ মাস আগে) ১৬ মার্চ ২০২৬, সোমবার, ২:১৪ অপরাহ্ন

banglahour

চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার পাহাড়তলী এলাকা থেকে পৃথক দুইটি হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আব্দুল কুদ্দুছ প্রকাশ কুদুরুস (৩৫) কে গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।


র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার মামলা নং-০৪(১০)৯৯ ইং, ধারা ৩০২/১০৯/৩৪ দণ্ডবিধি এবং রাঙ্গামাটি জেলার কাউখালী থানার মামলা নং-০৩, তারিখ ২৬ জুলাই ২০১৩ ইং, ধারা ৩০২/১০৯/৩৪ দণ্ডবিধির পলাতক আসামি আব্দুল কুদ্দুছ রাঙ্গুনিয়া এলাকায় অবস্থান করছে।
এই তথ্যের ভিত্তিতে র‍্যাব-৭ এর একটি আভিযানিক দল গত ১৫ মার্চ ২০২৬ বিকাল আনুমানিক ৩টা ৫০ মিনিটে রাঙ্গুনিয়া থানার পাহাড়তলী এলাকায় অভিযান চালায়। অভিযানে রাজানগর ওস্তাপাড়া এলাকার বাসিন্দা মৃত মো. হোসেন ওরফে বাঁচা মিয়ার ছেলে আব্দুল কুদ্দুছ প্রকাশ কুদুরুসকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম