কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একুশে পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বুধবার (১৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে ময়নামতি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বাসটি ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছিল।
আহতদের মধ্যে দৈনিক কালবেলার প্রধান প্রতিবেদক ইউসুফ আরেফিন রয়েছেন। তিনি ময়নামতি ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। কোমরে আঘাত গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চান্দিনা ফায়ার সার্ভিসের এক সদস্য জানান, দুর্ঘটনাকবলিত বাসটি এখনো সড়কের ওপর রয়েছে এবং রেকারের মাধ্যমে সরানোর প্রস্তুতি চলছে। তবে এ ঘটনায় মহাসড়কে কোনো যানজট সৃষ্টি হয়নি। হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. মমিন বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
