আনোয়ার হোসেন বুলু, হিলি ( দিনাজপুর)
সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ এজেএম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি শহীদ জিয়ার আদর্শের একটি রাজনৈতিক দল, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে। বেগম খালেদা জিয়া সব সময় গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং গণতন্ত্রের অধিকার ফিরে পাওয়ার জন্য নির্যাতিতও হয়েছেন।
কাজেই বর্তমান সরকারকে যদি আমার সবাই মিলে সহযোগীতা করি তাহলে আমরা এই বাংলাদেশকে আগামী প্রজন্মের জন্য বসবাসযোগ্য একটি বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এছাড়াও সবাইকে যেকোন অন্যায় , অত্যাচার, অবিচারের বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকতে হবে এবং প্রশাসনকে জানাতে হবে। কারণ অনেকেই সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য চেষ্টা করবে সেই জন্য বিএনপির নেতা কর্মীদেরও সোচ্চার থাকতে হবে বলেও জানান মন্ত্রী।
আজ বৃহস্পতিবার ( ১৯ মার্চ) দুপুরে দিনাজপুরর হাকিমপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে বরাদ্দপ্রাপ্ত মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত গরীব, অসহায় ৩৩৪ টি পরিবারের মাঝে খাদ্যশষ্য, ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ এজেএম জাহিদ হোসেন।
এরআগে তিনি উপজেলার বোয়ালদাড় ইউনিয়নে ক্ষতিগ্রস্ত বাড়ি বাড়ি পরিদর্শন করেন।
এসময় হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক কুমার চাকমা, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক সহ অনেকে উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
